এক বছর পর চালু হচ্ছে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট

ঢাকা-কাঠমান্ডু বিমান চলাচল আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আবারও চালু হচ্ছে। মহামারি করোনা ভাইরাসের কারণে এ রুটে বিমান চলাচল প্রায় এক বছর বন্ধ ছিলো।

রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ থেকে এমন তথ্য জানা যায়। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়া, ট্র্যাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কাছেও ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটের বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, করোনাকালীন পরিস্থিতিতে নেপালের শর্ত, নির্দেশনা এবং নেপালে বিমানের শিডিউল ওয়েবসাইট থেকে জানা যাবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর