বাংলাদেশে খেলার মাঠে মেয়েদের সাফল্য নজরকাঁড়া। যারা দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল থেকে উঠে এসেছে জাতীয় দলে। তারা দেশ বিদেশ থেকে এনে দিয়েছে সাফল্য।
জানা যায়, বর্তমানে কলসিন্দুর সরকারি স্কুল এন্ড কলেজের ১২ জন ফুটবলার জাতীয় দলের বয়স ভিত্তিক টুর্নামেন্টের খেলছে। তাদের ধারাবাহিক সাফল্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই পাশাপাশি পড়াশোনায় এগিয়ে যাচ্ছে কলসিন্দুরের ফুটবল কন্যারা। গত ৩০ জানুয়ারী শনিবার এইচএসসি পরিক্ষার প্রকাশিত ফলাফলে কলসিন্দুর সরকারি স্কুল এন্ড কলেজ থেকে সাফল্য দেখালেন জাতীয় নারী ফুটবল দলের বয়স ভিত্তিক টুর্নামেন্টের ৪ জন খেলোয়াড় মারিয়া মান্দা, নাজমা খাতুন, সানজিদা ও শিউলি আজিম। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় সাফল্য লাভ করায় অভিনন্দন জানিয়েছেন কলসিন্দুর নারী ফুটবল দলের কোচ জুয়েল রানা।
কলসিন্দুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও নারী ফুটবল দলের টিম ম্যানেজার মালা রানী সরকার বলেন এই নারী ফুটবলারার প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের সাফল্যের পথযাত্রা শুরু করে। আস্তে আস্তে তারা খেলাধুলায় নজরকাঁড়া সাফল্য এনেছে। এরই পাশাপাশি পড়াশোনায় ভালো ফলাফল করেছে।
আমরা আশাবাদী আগামী দিনে কলসিন্দুরের নারী ফুটবলাররা খেলাধুলা এবং পড়াশোনার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনবে।