ওর কোনো দুর্বলতা নেই, ওকে আউট করব কিভাবে: মঈন আলি

ভারতের মাটিতে ৪টি টেস্ট, ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড।

এই সিরিজে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে কি করবেন তা বুঝে উঠতে পারছেন না ইংলিশ স্পিনার মঈন আলি। কোহলিকে কিভাবে আউট করবেন তা বুঝতে পারছেন না তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, কোহলির কোনো দুর্বলতা নেই। ওকে আউট করব কিভাবে? ও বিশ্বমানের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে আসার পর, কোহলি দলে আসায় ভারত আরও উজ্জীবিত ক্রিকেট খেলবে। আমার মনে হয় না ওর কোনো দুর্বলতা আছে, যদিও আমাদের দলে ভালো পেসার আছে।

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে করোনায় আক্রান্ত হয়েছিলেন মঈন আলি। করোনায় আক্রান্ত থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। জ্বর বা কাশি ছিল না। খাবারের কোনো স্বাদ পায়নি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর