দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১৭ জনের।
একই সময়ে আরও ৩৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৩৬৩ জন।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৭ জন। এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।
বার্তাবাজার/এস.জি