আইপিএল নিলামে দামী খেলোয়াড়দের তালিকায় সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি সাকিব আল হাসানের। বেশিরভাগ ম্যাচেই একাদশের বাইরে ছিলেন তিনি।

এদিকে নিষেধাজ্ঞার কারণে আইপিএলের ১৩তম আসরে ছিলেন না সাকিব। তবে ১৪তম আসরে দেখা যাবে তাকে। এবারের আসরে সবচেয়ে বেশি দাম কোন কোন ক্রিকেটার পাবেন এ নিয়ে সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক আকাশ চোপড়া।

আকাশ চোপড়ার সেরা পাঁচের তালিকায় আছেন সাকিব। তার মতে, এবারের নিলামে সবচেয়ে বেশি দাম পাবেন অস্ট্রেলিয়ান গতিতারকা মিচেল স্টার্ক। এ তালিকায় তিনি দুইয়ে রেখেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে।

এ তালিকায় তিনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালান। পাঁচে আকাশ রেখেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে।

চারে আকাশের পছন্দ সাকিবকে। আইপিএলে এখন পর্যন্ত ৬৩ ম্যাচ খেলে ব্যাট হাতে ৭৪৬ রান করেছেন সাকিব। বল হাতে তিনি ৫৯ উইকেট শিকার করেছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর