করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে কক্সবাজার পৌঁছেছে ৮৪ হাজার ডোজ ‘কোভি শিল্ড’ (ভ্যাকসিন) করোনা ভাইরাসের টিকা।
আজ রবিবার সকাল ৯টা নাগাদ বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে এসব টিকা কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে পৌঁছালে সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান এই টিকা গ্রহন করেন। এ সময় জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরিকৃত যুক্তরাজ্যের অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনের ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন ‘কোভি শিল্ড’ কক্সবাজারে আনা হয়েছে। এসব ভ্যাকসিন জেলার ৪২ হাজার জনকে দুই ডোজ করে প্রয়োগ করা হবে। তাদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৬ হাজার জন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের এই ভ্যক্সিন প্রয়োগ করা হবে।
এছাড়াও কক্সবাজারে আশ্রিত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য করোনাভাইরাসের টিকা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সর্বরাহ করা হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, করোনা ভ্যকসিন প্রয়োগের জন্য গতকাল শনিবার থেকে জেলা ইপিআই সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচী শুরু হয়েছে। প্রথম দফায় ৪ উপজেলার ২২ জনের প্রশিক্ষনন আজ শেষ হবেম
আগামী ৭ ফেব্রুয়ারী সারাদেশের মতো কক্সবাজার জেলার আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রী এই টিকা প্রদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।
বার্তাবাজার/পি