খালেদ-মুগ্ধর বোলিং তাণ্ডবে অলআউট ক্যারিবীয়রা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে বিসিবি একদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় বিসিবি একাদশ। ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে দ্বিতীয় দিন শেষ করে উইন্ডিজরা।

২৭৬ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে তারা। তবে তৃতীয় দিনে বল হাতে তাণ্ডব চালান খালেদ আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। তাদের বোলিং তোপে ২৯১ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। বিসিবি একাদশের বিপক্ষে তাদের লিড ৩৮৮ রানের।

তৃতীয় দিনের শুরুতেই বোনারকে ফেরান খালেদ। ৮০ রান করে ফিরেন তিনি। এরপর রাকিম কর্নওয়ালকে সাঝঘরে পাঠান মুগ্ধ। অষ্টম উইকেটে ৮২ রানের জুটি গড়েন জসুয়া ডা সিলভা ও রেইমন রেফার।

১১৬ বলে ৪৬ রান করে জসুয়া ফিরলে তাদের জুটি ভাঙে। বিরাস্যামি পারমলকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার করেন খালেদ। এরপর জোমেল ওয়ারিকানকে ফেরান মুগ্ধ। এর ফলে ২৯১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে মুগ্ধ ৪টি, খালেদ ৩টি, সাইফ ২টি ও হৃদয় ১টি উইকেট শিকার করেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর