মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুর ২ এলাকায় সনি সিনেমা হলের সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মিরপুর-১ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত চার মাস ধরে বেতন দেয়া হচ্ছে না।

মিরপুর শাহ আলী থানার এসআই রফিক হাসান বলেন, কোরিয়ান জিনস ম্যানুফেকচারিং কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর