রাশিয়ার বিরোধী নেতা নাভালনি সমর্থকদের বিক্ষোভ ঠোকাতে সাতটি মেট্রো স্টেশন বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ।
একই সাথে রাশিয়ার রাজধানী মস্কোর রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোর ওয়াইফাই সংযোগ বন্ধ রাখা ও বিক্ষোভ এলাকাগুলোতে সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। জানা যায় দেশটির আন্দোলনকারীরা ৮০ টি শহরে বিক্ষোভের পরিকল্পনা করছে।
বিক্ষোভকারীরা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের হেডকোয়ার্টারের সামনে জমায়েতের পরিকল্পনা করায় রোববার (৩১ জানুয়ারি) ক্রেমলিনের আশেপাশের কয়েকটি রাস্তাও বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। মস্কোতে আমেরিকান দূতাবাস তাদের নাগরিকদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি করায় ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, শনিবার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সম্পাদককে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম