বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনের লক্ষে কাজ করছে সরকার: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সিংড়ায় প্রায় ৮’শ গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে।প্রকৃত গৃহহীনদের ঘর করে দিবে সরকার। ঘর করে দেয়ার জন্য কোনো রকম লেনদেন কেউ করলে ব্যবস্থা নেয়া হবে। ভিক্ষুক, বিধবা, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রতিমন্ত্রী রবিবার সকাল ১১ টায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের বিষয়ে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া থানা অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ’সহ ১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ভুমি অফিসারবৃন্দ, মেম্বার, সরকারী ককর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর