সাতক্ষীরায় ৬০ হাজার ডোজ করোনা ভ্যাক্সিন পৌঁছেছে

সরকারের পাঠানো ৬০ হাজার ডোজ কোভিশিল্ড করোনা ভ্যাকসিন সাতক্ষীরায় এসে পৌঁছেছে।

আজ রবিবার সকাল ৯ টায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত এসমস্ত ভ্যাকসিন রিসিভ করেন। সমুদয় ভ্যাকসিন সাতক্ষীরা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত জানান, সরকারের নির্দেশনা সাপেক্ষে টিকাদান কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর