নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর দাবি করে বলেন, দেশের তৃতীয় ধাপের নির্বাচন খুবই শান্তিপূর্ণ ও সুষ্ঠ হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তৃতীয় দফার নির্বাচনে কেমন ভোট পড়তে পারে জানতে চাইলে মো. আলমগীর বলেন গড়ে ৬০-৭০ শতাংশ ভোট পড়বে বলে আশা করি।
টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘর্ষের এক নারীসহ দুজনের কব্জি ও হাতের আঙুল বিচ্ছিন্নের খবর জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোন তথ্য আমাদের কাছে নেই। এটা সত্য নাও হতে পারে।
নির্বাচন কেমন হলো জানতে চাইলে ইসি সচিব বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় ইভিএম ও ব্যালট দুটিই ছিল। তৃতীয় ধাপেরটা ব্যালটে হয়েছে। কোনোটার চেয়ে কোনোটা মন্দ হয়নি। দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে দুঃখজনক ঘটনা ঘটেছিল। আর আজকেরটা তো একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম