সর্বনিম্ন তাপমাত্রার নিচে কুড়িগ্রাম

তীব্র শীতে কাপছে দেশের উত্তরাঞ্চল। দেখা নাই সূর্যের। দেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে বিরাজ করছে সর্বনিম্ন তাপমাত্রা। সেখানে তাপমাত্রা রেকড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অব্যাহত ঘন কুয়াশা ও কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় চরম দুর্বিসহ অবস্থায় রয়েছে খেটে খাওয়া ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার ৫০০ চর ও দ্বীপচরের মানুষসহ নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

গত কয়েক দিন আকাশ মেঘলা ছিল। পরে দুদিনের অব্যাহত বাতাসে সেই মেঘ সরে যাওয়ায় তাপমাত্রা কমে গিয়ে তীব্র শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর