সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৬

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া যখন স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে যাচ্ছে তখনই দেশটির আফরিন প্রদেশে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২৫ জন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় কতৃক জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) আফরিন শহরের প্রাণকেন্দ্রের শিল্প এলাকায় গাড়িবোমা হামলা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

এখন পর্যন্ত এ হামলার দায় কোন গোষ্ঠী স্বীকার করেনি। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেখানে বেশ তৎপরতা চালাচ্ছে তুর্কি বাহিনী। হামলার বিষয়ে সিরীয় সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিরা বেশ শক্ত অবস্থানে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী অ্যাখা দিয়ে আসছে তুরস্ক। ২০১৮ সালের রক্তক্ষয়ী অভিযানে আফরিন থেকে কুর্দিদের হটানো হয়েছিল। কিন্তু অঞ্চলটিতে এখনো থেমে থেমে সংঘাত হয়। আফরিনে এখনো অনেক তুর্কি সেনা অবস্থান করছে। এতে তাদের আধিপত্য ধরে রেখেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর