কারাগারে নারীসঙ্গ: তদন্ত প্রতিবেদন জমা হতে পারে আজ

গাজীপুরের কাশিমপুর-১ কারাগারে বন্দি হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের নারীসঙ্গের ঘটনায় কারা কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন রোববার (৩১ জানুয়ারি) জমা দেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

কারা অধিদপ্তরে জমা দেওয়ার পর প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান, ‘আমরা তদন্তকাজ এগিয়ে নিচ্ছি। দুই-এক দিনের মধ্যে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

এরই মধ্যে গাজীপুর জেলা প্রশাসকের দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে।

গেল ৬ জানুয়ারি কাশিমপুর-১ কারাগারে বন্দি হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদ কারাগারের ভিতরে কর্মকর্তার কক্ষে এক নারীর সঙ্গে একান্তে সময় কাটান। ঘুষ দিয়ে তুষার এই সুযোগ পান বলে অভিযোগ ওঠে। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসার পর সেটি নিয়ে তদন্ত শুরু হয়। গণমাধ্যমে এ সংবাদ প্রচারের পর তোলপাড় শুরু হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর