পাশ করা শিক্ষার্থীর চেয়ে উচ্চশিক্ষায় আসন কম

এইচএসসি পাশ করা শিক্ষার্থীর চেয়ে দেশে উচ্চশিক্ষার আসন সংখ্যা কম; ২ লাখের মত। অর্থাৎ বিপুল সংখ্যার এই শিক্ষার্থীরা চাইলেও পাবেন না উচ্চশিক্ষার সুযোগ।

তবে এটিকে সংকট বলে মনে করছেন না শিক্ষাবিদরা। যোগ্যদেরই উচ্চশিক্ষা নেয়া উচিত বলে মনে করেন তারা। আর বাকিরা কারিগরি শিক্ষা গ্রহণ করলে তা নিজের এবং দেশের জন্য ইতিবাচক হবে বলে মত তাদের।

এবারে এইচএসসিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। ২০১৯ শিক্ষাবর্ষের চেয়ে এবার পাশ করা শিক্ষার্থীর সংখ্যা বেশি ৩ লাখ ৮০ হাজারের মত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯ অনুযায়ী দেশে ১৫১ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে আসন সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৩২৮ টি। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে আসন আট লাখের মত।

অর্থাৎ সব মিলিয়ে আসন ১০ লাখের কিছু বেশি। এরপরও পাশের হার অনুযায়ী এবার আসন কম থাকবে প্রায় দুই লাখ। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীও তাই বললেন, সবাই সুযোগ নাও পেতে পারেন উচ্চশিক্ষা গ্রহণের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর