কমলো বইমেলা স্টল ভাড়া

অমর একুশে বইমেলা-২০২১ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন এবার একুশে বই মেলার স্টল ভাড়া আগের বছরের চেয়ে কমিয়ে অর্ধেক করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) জালাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, অন্য বছর প্রতি ইউনিট ভাড়া ছিলো ১৩ হাজার ২০০ টাকা। কিন্তু এবার তা অর্ধেক করে রাখা হবে ৬ হাজার ৬০০ টাকা। তবে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া দিতে হবে ৭ হাজার ৫৯ টাকা। এভাবেই দুই ইউনিট, তিন ইউনিট, চার ইউনিট এবং ২০X২০ ও ২৪X২৪ প্যাভিলিয়নের ভাড়া অর্ধেক কমিয়ে (১৫ শতাংশ ভ্যাটসহ) রাখা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাড়া ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রশিদে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ব্যাংকে টাকা জমার রশিদের ফটোকপি একাডেমিতে জমা দিতে অনুরোধ করা হলো।

ড. জালাল আহমেদ বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে বইমেলার স্টল ভাড়া অর্ধেক করে দেয়া হয়েছে। বাকি অর্ধেক টাকা সরকার বাংলা একাডেমিকে পরিশোধ করে দেবে।

প্রতিবছর বই মেলা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও এবার করোনার কারণে তা শুরু আগামী ১৮ মার্চ শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর