সিংড়ায় দ্বিতীয়বারের মতো মেয়র হলেন আ’লীগের ফেরদৌস

নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জান্নাতুল ফেরদৌস নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

১২ টি কেন্দ্রে বেসরকারী ফলাফলে তিনি নৌকা প্রতিকে ১৯ হাজার ৪২১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাইজুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ হাজার ৩১২ ভোট পান। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

১২ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারী ফলাফল-

১- আব্দুল আজিজ।
২- মিজানুর রহমান।
৩- জাহাঙ্গির আলম।
৪- মেহেদী হাসান মিলন।
৫- সন্জয় কুমার।
৬- সোহাগ উদ্দিন।
৭- জালাল উদ্দিন।
৮- বাবুল হোসেন বাবু।
৯- তারেকুল তপন।
১০- আব্দুল আওয়াল রিংকু।
১১- আব্দুল লতিফ।
১২- আবুল কালাম।

বেসরকারী ফলাফল সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা-

১,২ ও ৩- হালিমা বেগম।

৪,৫ ও ৬- হীরা খাতুন।

৭, ৮ ও ৯- জয়তুন বেগম।

১০, ১১ ও ১২- রোজি খাতুন।

শনিবার সন্ধ্যা সাতটায় রিটার্নিং অফিসার অফিস সূত্রে এই ফলাফল জানা যায়। সিংড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৭৫৭। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৯ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩১২ ভোট। এ নির্বাচনে ভোট প্রয়োগের হার ৭৮%।

সকাল থেকেই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট চললেও দুপুর একটার দিকে নানা অভিযোগ তুলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাইজুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

রবিন খান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর