টাঙ্গাইলে ৫টি পৌরসভায় নৌকার জয় জয়কার

টাঙ্গাইলের ৫টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট উপজেলায় পৌরসভার রির্টানিং অফিসাররা এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচনে বিজয়ী হওয়ার পর মেয়র প্রার্থীর সমর্থকরা বিজয় উল্লাস করেন। এর আগে শনিবারসকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সদর- টাঙ্গাইল সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ৫৯ হাজার ৯৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী মাহমুদুল হক সানু পান ১৯ হাজার ৬৬০ ভোট। সিরাজুল হক আলমগীর ৪০ হাজার ৩০৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হন।

মির্জাপুর পৌরসভা- এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সালমা আক্তার শিমুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ১২ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী শফিকুল ইসলাম পান ২ হাজার ৯২৪ ভোট। সালমা আক্তার ৯ হাজার ৫৫৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হন।

ভূঞাপুর পৌরসভা- এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মাসুদুল হক মাসুদ বেসকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ৯ হাজার ৪৯৬ জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী জাহাঙ্গীর হোসেন পান ৪ হাজার ৪১৩ ভোট। মাসুদুল হক মাসুদ
৫ হাজার ৮৩ ভোট বেশী পেয়ে বিজয়ী হন।

মধুপুর পৌরসভা-
এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সিদ্দীক হোসেন খান বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ২৫ হাজার ৯৯২ জন ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র প্রার্থী আব্দুল লতিফ পান্না পান ১ হাজার ৬৫১ ভোট। সিদ্দীক হোসেন খান ২৪ হাজার ৩৩৮ ভোট বেশী পেয়ে বিজয়ী হন।

সখীপুর পৌরসভা- এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র আবু হানিফ আজাদ বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ৭ হাজার ৮৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রাথী ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব পেয়েছেন ৭
হাজার ৫৩৮ জন। আবু হানিফ আজাদ ২৯৫ ভোট বেশী পেয়ে বিজয়ী হন।

হাসান সিকদার/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর