চট্টগ্রামের ইপিজেডে দেশীয় অস্ত্র-গুলিসহ যুবক আটক

চট্টগ্রামের ইপিজেড থানার টিএসপি কলোনী এলাকা থেকে অস্ত্রসহ মারুফ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি কাঠের বাট যুক্ত দেশীয় এলজি এবং ৬টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খালপাড় রোড তাকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ।

গ্রেফতারকৃত মারুফ আনোয়ারা উপজেলার ১১ নম্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো. রফিকের পুত্র। সে পতেঙ্গা এলাকার টিএসপি মসজিদ সংলগ্ন ফাতেমা গলির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অপারেশন অফিসার (এসআই) সাজেদ কামাল বার্তা বাজারকে বলেন, ‘আজ বিকেলে টিএসপি কলোনীর খালপাড় রোড থেকে দেশীয় এলজি অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজসহ মারুফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ সে পতেঙ্গা থানার ফাতেমা গলী এলাকার কাদেরের নির্দেশে আনোয়ারার অজ্ঞাত এক মহিলার নিকট থেকে অস্ত্রটি এনেছিলো এবং পুনরায় সেই অস্ত্র অজ্ঞাত মহিলার নিকট পৌঁছে দিতে যাচ্ছিলো।’

এ ঘটনায় এএসআই রিকো বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে ইপিজেড থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর