মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক ১

মেহেরপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ আমিরুল ইসলাম (৪৬) নামের এক মাদব ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে জেলা ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এএস আই আহসান হাবিব
ও এএসআই জসিম এর নেতৃত্বে মেহেরপুর থানার পিরোজপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আমিরুল ইসলাম মেহেরপুর পিরোজপুর পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’ কে জানান,মেহেরপুর থানার পিরোজপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল সহ আসামি আমিরুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

মাসুদ রানা/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর