নবীনগরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক (তৃতীয় পর্যায়) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০জানুয়ারি) উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক,তাহমিনা জাহান,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ,আ’লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব,আ’লীগের যুগ্ন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,অধ্যক্ষ মোঃ ইউনুছ,মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা জাকির হোসেন,আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সলিমগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম,সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,এমপি’র পি,এস মুক্তার হোসেন সিকদার,মোঃ সাইফুর রহমান সোহেল সঞ্চালনায় ছিলেন নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি এ টি এম রেজাউল করিম,

এসময় বক্তারা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পরে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সেমিনারে ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিরা অংশ নেন।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর