হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শরীর বেশি দুর্বল হয়ে পড়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী।
তিনি জানান, শনিবার বিকালে হুজুরের জ্বর অনুভূত হয়। কিছুক্ষন পর বেশ কয়েকবার বমি করে উনি দুর্বল হয়ে যান। সন্ধ্যার দিকে অবস্থার আরও অবনতি হলে রাতে উনাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত ডাক্তাররা বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেগুলো শেষে রিপোর্ট হাতে পেলে বলা যাবে বিস্তারিত।
প্রসঙ্গত, আল্লামা জুনায়েদ বাবুনগরী অনেকদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভোগছেন।
বার্তাবাজার/এসজে