টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নির্বাচনে দুষ্কৃতিকারীর হামলায় ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দ্বিপংকর ঘোষ বলেন, পৌরসভার আম্মাতুননেচ্ছা মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্র থেকে ভোট গণনা শেষে ব্যালট পেপার নিয়ে উপজেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে কিছু দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের গাড়ি বেরিক্যাড দিয়ে হামলা চালায়। এতে ওসি ও দুই কনস্টেবল আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়া ওসি ও এক কনস্টেবল। বর্তমানে এক কনস্টেবল হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসান সিকদার/বার্তাবাজার/এসজে