চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার প্রার্থীর ভরাডুবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খালেদ সাইফুল্যাহ মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৪১৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সল নৌকা প্রতীক নিয়ে ২হাজার ৪৭৯ ভোট কম পেয়ে, ১০ হাজার ৯৩৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থীর নিকট ভরাডুবি হয়েছেন।

অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. জহিরউদ্দিন হারুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত চৌমুুুহনী পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৬৫ হাজার। মোট ভোটার ৫৪ হাজার ২৫৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৭৪১ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৫১৩ জন।

চৌমুহনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, পৌরসভায় ভোট কেন্দ্র সংখ্যা ২০টি। নির্বাচনে তিন শতাধিক পুলিশ, র‌্যাবের ছয়টি টিম, ছয় প্লাটুন বিজিবি, পুলিশের ১৭টি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ৯টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে একজন দায়িত্ব পালন করেছেন।

বুরহান উদ্দিন মুজাক্কির/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর