ফরিদপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

‘তথ্য প্রযুক্তির সদ্বব্যবহারঃ আসক্তি রোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার প্রদর্শনীয় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস চত্ত্বরে এ বিজ্ঞান মেলার প্রদর্শনীয় অনুষ্ঠিত হয়। সকালে বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার প্রদর্শনীয় উদ্ধোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

করোনা ভাইরাস সংক্রমণের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক দিনেই উদ্ধোধন ও পুরস্কার বিতরণী পর্ব শেষ হয়েছে। উদ্ধোধন অনুষ্ঠানের পর্ব শেষ করে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ৪৩ টি স্টলে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির এর সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোঃ দবির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, সারদা সুন্দরী কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, ডিসি অফিসের আইসিটি শাখার তারেক হাসান প্রমুখ। সমাপণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমূখ। ফরিদপুর জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উদ্ধোধন অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর