শরনখোলায় মায়ের সাথে অভিমান করে শিশুর আত্মহত্যা

বাগেরহাটের শরনখোলায় হাবিবা আক্তার তিশা (১০) নামের এক স্কুল ছাত্রী মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ জানুয়রি) বিকেল ৫ টায় উপজেলার বকুলতলা গ্রামে।

তিশা ওই গ্রামের হাবিবুল্লাহর মেয়ে। সে শরণখোলা আইডয়াল ইনিষ্টিটিউটের পঞ্চম শ্রেনীর ছাত্রী।

নিহত তিশার মামা মিজানুর রহমান মাতুব্বর জানান, দুপুরে খাওয়ার পর পড়তে বসা নিয়ে তিশার মা তাকে বকাঝকা করে। বেশ কিছু সময় পার হলেও তিশার কোনো সাড়া শব্দ পাচ্ছিল না তার মা। এরপর খুঁজতে গিয়ে দেখে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে তিশা। দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামান্য বকাঝকার কারনে অভিমান করে সে আত্মহত্যা করবে তা কেউ বুঝতে পারেনি।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাবুল দাস/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর