বাগেরহাটে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময়

বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান। শনিবার (৩০ জানুয়ারি) রাতে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নকিব নজুবুল হক নজু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, আহসানুল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেন, সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব,আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, আওয়ামী লীগ নেতা সরদার ওমর ফারুক,প্রেস ক্লাবের সহসভাপতি নকিব সিরাজুল হক, সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাবুল সরদার, সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান,মোঃ শওকত হোসেন,ইয়ামিন আলী,নিয়ামুল হাদি রানা, মোঃ আরিফুল ইসলাম, হেদায়েত হোসেন লিটন,মোঃ শামসুর রহমান,অরিন্দাম দেবনাথসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে পৌর মেয়র খান হাবিবুর রহমান নির্বাচনে সাংবাদিকদের বস্তুনিষ্ট তথ্য সংবাদ পরিবেশনের জন্য আহবান জানানোর পাশাপাশি নির্বাচনে শান্তি-শৃংখলা বজায় রাখার অঙ্গিকার করেন।

সৈয়দ ওবায়দুল হোসেন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর