টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের বিপক্ষে আজ মাঠে নামে বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান করে মারাঠা।
দলের হয়ে মোহাম্মদ হাফিজ ৩০ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬১ রানের ইনিংস খেলেন। এছাড়াও ৩০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন আব্দুর শাকুর।
১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের ঝড়ো ইনিংসে জয় পেয়েছে বাংলা টাইগার্স। আসরে এটি বাংলা টাইগার্সের প্রথম জয়।
দলীয় ৩৩ রানে ওপেনার জেসন চার্লসকে হারায় বাংলা টাইগার্স। ২৩ রান করে মুক্তার আলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ৩১ রান করে সোহাগ গাজীর বলে মোহাম্মদ হাফিজের হাতে তালুবন্দি হয়ে ফিরেন।
তিনে নামা আফিফ হোসেন ১০ বলে ১ চার ও ২ ছয়ে ২২ রান করে ইয়ামিন আহমদজাইয়ের বলে শোয়েব মালিকের হাতে ধরা পড়েন। এরপর ৭ বলে ১৯ রান করে রান আউটের শিকার হয়ে মাঠে ছাড়েন চিরাগ সুরি।
তবে টম মোরেস ৫ এবং অ্যাডাম হোস ১ রানে অপরাজিত থেকে বাংলা টাইগার্সকে জয় এনে দেন। ৬ উইকেটে জয় পেয়েছে তারা।
বার্তাবাজার/এস.জি