চৌমুহনীতে নৌকাকে ডুবাল বিদ্রোহী

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ। চৌমুহনী পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল প্রতীক নিয়ে খালেদ সাইফুল্লাহ ১৩ হাজার ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।

তিনি আরও জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ পৌরসভার ভোট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ মোবাইল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বড় ভাই। তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর