উলিপুর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী মিঠু বিজয়ী

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মামুন সরকার মিঠু জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার হাজার ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনিত প্রার্থী হায়দার আলী মিয়া পেয়েছেন ৭ হাজার ৪১৩ ভোট।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাফেজ আতাউর রহমান পেয়েছেন ৩ হাজার ৫২৮ ভোট । পৌরসভার ১৮ টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ২৬ হাজার ৫০৮,যা মোট ভোটের ৬৯ ভাগ। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে উলিপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ মোট ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী উলিপুর পৌরসভায় মোট ৩৭ হাজার ৯১৫ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১৯ হাজার ৩৭৬ জন এবং পুরুষ ভোটার ১৮ হাজার ৫৩৯ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১৮টি কেন্দ্রের ১১৩টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সুজন মোহন্ত ও শিমুল দেব/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর