সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জে ছিন্নমূল ও শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ ও পুনাক। শনিবার (৩০ জানুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর উপস্থিতিতে এই শীত বস্ত্র বিতরন করা হয়।

এ সময় পুনাক সভানেত্রী পলি সুলতানা শান্তা সহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শরাফত ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র বিতরণ কালে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি পরবর্তীতে জেলা পুলিশ ও পুনাকের পক্ষ হতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।###

এম এ মালেক/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর