পাকুন্দিয়ায় গরিব ও দুস্থদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরিব ও দুস্থদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক ডা. মিজানুল হক ভূঁইয়া। গতকাল (২৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার নারান্দী পশ্চিমপাড়া ভূঁইয়া বাড়ি এলাকায় প্রায় ৮৫জন গরীব ও দুস্থ মানুষের মাঝে এ চক্ষা চিকিৎসা প্রদান করা হয়। এ সময় সার্বিক সহযোগীতা করে ‘১০ টাকার ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও।

এ বিষয়ে ডা. মিজানুল হক ভূঁইয়া বার্তা বাজারকে জানান, আমি একজন নবীন চক্ষু চিকিৎসক। আমি চিন্তা করে দেখেছি বছরের ৩৬৫ দিনের অধিকাংশ সময় কর্মস্থল ও চেম্বারে সময় দিচ্ছি, কিন্তু যেখানে আমার জন্ম, যেখানে আমি বড় হয়েছি সেখানকার মানুষদের যদি মাসে ১ দিন বিনামূল্যে সেবা দেই তাতে আমার তেমন কোন ক্ষতি হবে না বরং মন থেকে আমি অনেক শান্তি পাব’

তিনি আরও জানান, যতদিন বেঁচে থাকবো, ততদিনই আমার এলাকার মানুষকে এ সেবা দিয়ে যাবো।

উল্লেখ্য, প্রতি মাসের শেষ শুক্রবার এলাকার গরীব ও দুস্থদের বিনামূল্যে এ চিকিৎসা দিয়ে যাবেন।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর