সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চরফ্যাসন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে মনোনিত হয়েছেন মোঃ মোরশেদ। শনিবার (৩০ জানু্যারি) উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, শনিবার গনভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় দলীয় মনোয়ন বোর্ডের সিন্ধান্তক্রমে চরফ্যাসন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদকে আওয়ামী লীগের দলীয়
প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেন।
তৃণমূল আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী নৌকা প্রতিক নিয়ে দলীয় মনোয়ন পাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা স্বস্তি প্রকাশ করে পৌরসদরে আনন্দ মিছল ও সমাবেশ করে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র জানান,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পৌর আওয়ামী লীগের একক মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে মোঃ মোরশেদকে দলীয় মনোনয়ন চুড়ান্ত করায় আমারা অত্যন্ত আনন্দিত। প্রধান
মন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পৌর আওয়ামী লীগের প্রস্তবনানুযায়ী দলীয় মনোনয়ন চুড়ান্ত করায় তার প্রতি চরফ্যাসন পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আরিফ হোসেন/বার্তাবাজার/এসজে