দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত।
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান আকন্দ উপজেলা পরিষদের কনফারেন্স হলে নির্বাচনের ফল ঘোষণা করেন।
নির্বাচনে নৌকা মার্কায় জামিল হোসেন চলন্ত পেয়েছেন ১০ হাজার ৯৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সাখাওয়াত হোসেন শিল্পী পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট।
হাকিমপুর পৌর নির্বাচনে মেয়র পদে লড়েছেন চারজন। বাকি দুই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন (নারিকেল গাছ) ৩১০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুরুজ আলী ২৩০ ভোট পান।
হাকিমপুর পৌরসভায় ভোটার ২১ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে ১০ হাজার ৭৫৩ পুরুষ এবং ১০ হাজার ৭৮৪ জন নারী। ভোট দিয়েছেন ১৬ হাজার ৪৬৮ জন ভোটার।
বার্তাবাজার/এস.জি