আশুগঞ্জে সেচ প্রকল্প সচল রাখার দাবীতে কৃষক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে (আখাউড়া-আশুগঞ্জ) ফোর লেইন প্রকল্পে আশুগঞ্জ সেচ প্রকল্প সচল রাখার দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানু্যারি) বিকেলে উপজেলার সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার জেলা উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে সোহাগপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী ঈসরাইল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সভাপতি শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ, বিশেষ অতিথি বাংলাদেশ কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ রকিব, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য সাজিদুল ইসলাম, কৃষক সদস্য বাবুল মিয়া, হাজী মোঃ দানা মিয়া, শামীম আহমেদ, জেলা কৃষক সমিতির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জামাল, আল মামুন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অসিত কুমার পাল, দপ্তর সম্পাদক আসমা খানম, কৃষক সদস্য ফরহাদ হোসেনসহ এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, (আখাউড়া-আশুগঞ্জ) ফোর লেইন প্রকল্পে আশুগঞ্জ সেচ প্রকল্পে সচল রাখতে হবে। সেচ প্রকল্প বন্ধ করে সড়কের উন্নয়ন কাজ করতে দেওয়া হবে না। যদি সেচ প্রকল্পের পানি প্রবাহ বন্ধ করে সড়কের উন্নয়ন কাজ তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর