ত্রিশাল প্রেসক্লাবের ৪১ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

প্রথমবারের মত ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা সহ দিনব্যাপি নানান কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (৩০ জানু্যারি)) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়ানোর মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যরাখেন সাবেক এমপি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মতিন সরকার।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বাসাস কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মুজিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা.মাহাবুবুর রহমান লিটন, ত্রিশাল পৌর নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার, বিএনপি মনোনীত প্রার্থী রুবায়েত হোসেন শামীম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশানের সভাপতি অমিত রায়, সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ত্রিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম শামীম ও সদস্য সচিব মতিউর রহমান সেলিম প্রমূখ।

মতিউর রহমান সেলিম/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর