বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির কবর জেয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর বাবুর কবর জেয়ারত ও মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
এসময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ আবদুস সালাম, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাজী মোহাম্মদ হোসেন, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণিসহ জেলা, মহানগর, উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর আনোয়ারায় এটায় তাঁর প্রথম সফর। তিনি কবর জেয়ারত শেষে বিশেষ মোনাজাতে আখতারুজ্জামান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং কবরে ফুলেল শ্রদ্ধা জানান।
সুমন শাহ/বার্তাবাজার/এসজে