শিক্ষা ও শিল্প সংস্কৃতির পাদপীঠ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে সংগঠনের সাবেক জেলা আহবায়ক মহুয়ী শারদের সভাপতিত্বে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টি বিজয়নগর শাখার সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ঈশা ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জিহাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প সংস্কৃতির রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নাই। অথচ পার্শ্ববর্তী হবিগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর ও কমিল্লা জেলায় সরকারি এসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে । এছাড়া দেশের অনেক প্রত্যন্ত জেলায় এ ধরনের
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ ও ভৌগলি ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়ায় কোন উচ্চ শিক্ষা
প্রতিষ্ঠান নাই।
ফলে জেলার সাধারণ পরিবারের সন্তানেরা উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন প্রান্তের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় । আর্থিক
সামর্থ্যের অভাবে অনেককে আবার এ সুযোগ থেকেও বঞ্চিত হতে হয় ৩৪ লাখ জনংখ্যা অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারে কাছে জোর দাবি জানান। পাশাপাশি দাবি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় ।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/এসজে