বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জাতীয় মানবাধিকার কমিশন এর আয়োজনে ভার্চুয়াল রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হলে রংপুর বিভাগ থেকে এসময় ভার্চুয়ালভাবে সংযুক্ত হয় দিনাজপুর জেলা।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি, রংপুর বিভাগী কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মো. মাহমুদুল আলম এর হাতে ক্রেস্ট তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা।
এছাড়াও সেরা শিক্ষা কর্মকর্তা হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক প্রধান, সেরা অংশগ্রহণকারী ক গ্রুপের আফজালুল আবেদীন মাহী (১০ শ্রেণি), সেরা অংশগ্রহণকারী খ গ্রুপের জান্নাতুল মাওয়া মিষ্টি (একাদশ শ্রেণি), সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠাপুকুর উপজেলা, সেরা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা, সেরা নির্বাহী কর্মকর্তা গোবিন্দগঞ্জ, সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আটোয়ারী, পঞ্চগড় এর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকগণ।
আব্দুল মোমেন/বার্তাবাজার/এসজে