আগামী ২৮শে ফেব্রুয়ারী ২০২১ পঞ্চম দফা নির্বাচনী তফসিলে ৩১টি পৌরসভা মধ্যে ভোলা পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ভোলা পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান কে পূণরায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মনোনয়ন দেয়া হয়েছে।
আজ ৩০ই জানুয়ারি (শনিবার) গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলীয় প্রতীক নৌকা জনাব মনিরুজ্জামান মনির মনোনয়ন পাওয়ায় আজ সকাল থেকেই জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ধীরে ধীরে নেতা কর্মীদের ভীর জমতে দেখা যায় এবং ভোলার নেতা কর্মীসহ সমর্থকদের মধ্যে আনান্দ উচ্চাস বিরাজ করছে।
উল্লেখ্য মেয়র মনির ভোলা পৌরসভায় গত ১০ বছর মেয়র হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি দায়িত্ব গ্রহন করার পর থেকেই পৌরসভার অনেক গুলো উন্রয়নমূলক মেগা প্রজেক্ট হাতে নিয়েছিলেন, এবং সফলার সাথে সে সকল প্রজেক্ট শেষ করেন। বিশেষ করে পৌর কর্মকর্তাদের বকেয়া বেতন ভাতাদিসহ সামনের বেতন সঠিক সময়ে তাদের হাতে পৌচে দেবার প্রতিশ্রুতি দেন। মেয়র মনিরের অাধুনিক উন্নয়নের ছোঁয়া প্রতিটি পাড়া মহল্লায় পৌচায়ে দেন। এবং পৌরবাসিও তাকে নিজ মনের মণিকোঠায় রেখে ভালো বাসতে থাকেন।
তার কাজের ও সাংগঠনিক দক্ষতায় জননেতা জনাব তোফায়েল আহম্মেদ প্রায় ৪ বছর আগে জনাব মনিরুজ্জামান মনিরকে জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত করেন। সেখানেও তিনি সফলতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশিত পথে ও জননেতা জনাব তোফায়েল আহম্মেদ এর সার্বিক সহযোগীতায় দায়িত্ব পালন করে আসছেন। তার যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করে বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থিত মেয়র প্রার্থী ঘোষনা করায় জেলা আওয়ামীলীগ সেক্রেটারি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুসহ জেলার নেতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ জনাব তোফায়েল অাহম্মেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেনন।
ফের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা টিকেট প্রার্থী জনাব মনির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা তোফায়েল আহম্মেদ এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোলা পৌরবাসির প্রতি পূর্বের ন্যায় দোয়া সমার্থন ও ভালোবাসা কামনা করেন।
পরে উৎসব মূখর পরিবেশে আনান্দ মিছিল বের করে পুরো শহরে প্রতিক্ষণ করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে আনন্দ মিছিল শেষ করেন।
অনিক আহমেদ/বার্তাবাজার/এসজে