‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জুয়া, জঙ্গি, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।
আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ও এসআই উত্তম কুমার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক শেখ, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুজ্জামান মিয়া, ইউপি সদস্য ফারুক হোসেন ও সংরক্ষিত ইউপি সদস্য মর্জিনা বেগম প্রমুখ। এসময় আলফাডাঙ্গা থানা পুলিশের সদস্যসহ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে