টঙ্গীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ সংক্রান্ত মত বিনিময় সভা

গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ সংক্রান্ত জনসচেতনতা মূলক অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে আরিচপুর বেলতলা এলাকায় এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কিশোররা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সমাজের অন্যান্য সমস্যার মধ্যে কিশোর গ্যাং অন্যতম। কিশোররা গ্যাংয়ের দাপট খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি এমনকি হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে।

কিশোরদের এলাকাভিত্তিক গ্যাংয়ের মধ্যে ঘটছে সহিংসতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিপথগামী কিশোরদের আটকের পর আলোর পথে ফিরিয়ে আনতে স্বজনদের কাছে তুলে দিলেও এর ফল পাওয়া যাচ্ছে খুবই কম। যার ফলে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্বিগ্ন।

সচেতনতা মূলক সভায় গাসিক ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন, টঙ্গী পূর্ব থানা আ.লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম নাসির উদ্দিন, ৫৬নং বিট পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক লিটন শরিফ প্রমুখ।

আরিফ চৌধুরী/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর