সিংড়া পৌর নির্বাচন শেষ, চলছে ভোট গননা

তৃতীয় দফা নির্বাচনে নাটোরের সিংড়া পৌরসভায় শান্তিপূর্ন ভাবে নির্বাচন শেষে ভোট গননা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

বেলা ১ টার দিকে প্রকাশ্যে সিল মারা, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি মেয়র প্রার্থী।

এছাড়া আর কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ সম্পান্ন হয়। ভোট গননার সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীদের সমর্থকরা প্রতিটি কেন্দ্রের সামনে অবস্থান নেয় ফলাফলের অপেক্ষায়।

রবিন খান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর