নিহতের মুখে মবিল,পাশে পড়েছিল বোরকা ও স্যান্ডেল

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বাঘায় ভুট্টাক্ষেতে অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখে মাখানো ছিল মবিল, পাশে পড়েছিল কালো বোরকা ও একজোড়া স্যান্ডেল।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাউসা গ্রামের মাঠ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভানে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব জানান, খরব পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের পাশ থেকে একটি কালো বোরকা, এক জোড়া স্যান্ডেল, একটি গুলের কৌটা পাওয়া যায়।

নিহতের পরনে ছিল কমলা রঙের শাড়ি, সবুজ রঙের ব্লাউজ, একটি ওড়না। তবে ওড়না দিয়ে গলা পেঁচানো ছিল। তার মুখমণ্ডলে মবিল মাখানো ছিল।

তবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য জায়গায় হত্যা করে চকবাউসা গ্রামের ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছে।
মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর