পাবনা পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

পাবনা সদর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে চলছে ভোট গণনা। শনিবার (৩০ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা চারটা পর্যন্ত চলেছে। উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দেখা গেছে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন।

ভোটাররা জানান, তারা সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন। কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানান ভোটাররা।

পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্টিং অফিসার মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ন ভোটগ্রহণের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স টহল রয়েছে।

উল্লেখ্য, পাবনা পৌরসভার ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৯টি ভোট কেন্দ্রের ৩৪৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ১২ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদে ৫ জন, সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মো.মাসুদ রানা/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর