গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌরশাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে গাংনী উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আয়োজনে তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃত্বের সমন্বয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গাংনী উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করায় তারেক রহমানকে কৃতজ্ঞতা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

অফিস সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির আহ্বায়ক হিসাবে মনোনীত হয়েছে সাজেদুর রহমান বিপ্লব, যুগ্ন আহ্বায়ক নাঈম মোবাশ্বের শুভ এবং গাংনী পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাবে মনোনীত হয়েছে জুয়েল রানা, যুগ্ন আহ্বায়ক শিশির মিয়া। ২১ সদস্য বিশিস্ট কমিটির সকল সদস্যদের পুষ্পমাল্য দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল (সাবেক চেয়ারম্যান),বিএনপি নেতা নাসিরউদ্দীন, মনিরুজ্জামান গাড্ডু, সাইদুল ইসলাম (সাবেক কাউন্সিলর), আব্দুল মালেক চপল, আব্দাল হক, কামাল হোসেন প্রমুখ।

মাসুদ রানা/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর