বোনারের ব্যাটে প্রস্তুতি ম্যাচে চালকের আসনে ক্যারিবীয়রা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবার আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে তারা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রান করে উইন্ডিজরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানেই অলআউট হয়ে যায় বিসিবি একাদশ।

যার ফলে ৯৭ রানের লিড নিয়ে মাঠে নামে ক্যারিবীয়রা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। রানের খাতা না খুলে সাঝঘরে ফিরেন ওপেনার শেন মোসলে। কিন্তু এরপর জন ক্যাম্পবেল ও এনক্রুমাহ বোনারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

তারা দুইজন মিলে ১২৯ রানের জুটি গড়েন। ৯৮ বলে ৯ চারে ৬৮ রান করে ক্যাম্পবেল ফিরলে এই জুটি ভাঙে। এরপর ৪ রান করা জার্মেইন ব্ল্যাকউডকেও সাজঘরে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন সাইফ হাসান।

ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি কাইল মায়ার্স। তিনি ৮ রান করে মাঠ ছাড়েন। অন্যদিকে ১৯ রান করে মুকিদুল ইসলামের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন কেভাম হজ।

তবে একের পর এক উইকেট হারালেও ক্রিজের অন্য প্রান্ত আগলে রাখেন বোনার। ১৩১ বলে ১২ চারে ৮০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন তিনি। দ্বিতীয় দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান। ২৭৬ রানের লিড নিয়েছে তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর