বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে, রিটার্নিং কর্মকর্তার আচরণ ও তার নিজের তৈরি নিয়মে নির্বাচনের তথ্য সংগ্রহ করবে না, নির্বাচনের দিন কারো পুতুল হয়ে সাংবাদিকতা করবেনা বলে (পেনডাউন) কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন সরকারি পিআইবি ও প্রেস কাউন্সিলের প্রশিক্ষন প্রাপ্ত ও সার্টিফিকেট প্রাপ্ত সাংবাদিগণ।
এই ঘোষণার সাথে একমত পোষণ করেছেন নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি দৈনিক উত্তরের দর্পণ ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম জুয়েল ও সাধারন সম্পাদক দৈনিক মহাস্থান পত্রিকার সাংবাদিক আবু সাঈদসহ নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব ও আরজেএফ সংগঠনের সাংবাদিকবৃন্দ। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে এমন ঘোষণা দেন তারা।
এ বিষয়ে সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল বলেন, রিটার্নিং কর্মকর্তার আচরন আমাদের পছন্দ হয়নি এছাড়াও সরকারি নিয়ম ব্যাতীত তার নিজের তৈরি নিয়মে মমের পুতুল হয়ে সাংবাদিকতা করবো না, তাই কর্মবিরতির এই ঘোষণা।
উক্ত বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আখতারের সাথে কথা বললে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার সাথে তাদের কি ঝামেলা হয়েছে বা কেন ঝামেলা হয়েছে আমার জানা নেই, তবে ইউনাইটেড প্রেসক্লাব ও আরজেএফ সংগঠনের সভাপতি ফোনের মাধ্যমে আমাকে জানিয়েছে তাদের (পেনডাউন) কর্মবিরতির কথা।
নাজমুল হাসান/বার্তাবাজার/এসজে