বিবাদে জড়িয়ে নিষিদ্ধ হলেন ইব্রাহিমোভিচ-লুকাকু

গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) সান সিরোতে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও ইন্টার মিলান। সেই ম্যাচে বিবাদে জড়িয়ে পড়েন জ্লাতান ইব্রাহিমোভিচ এবং রোমেলু লুকাকু।

অশ্রাব্য ভাষায় একে অপরকে আক্রমণ করেন তারা। সতর্কতা হিসেবে রেফারি তাদের দুইজনকেই হলুদ কার্ড দেখান। এর ১৩ মিনিট পর আরেক হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এসি মিলানের একমাত্র গোলদাতা ইব্রাহিমোভিচ।

কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। ইন্টারের হয়ে একটি করে গোল করেছেন লুকাকু-এরিকসন ।

সেই ম্যাচে লাল কার্ড দেখায় স্বাভাবিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইব্রা। অন্যদিকে চলতি মৌসুমের কোপা ইতালিয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লুকাকু।

লুকাকুকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে ইব্রাহিমোভিচের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে ইব্রা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বর্ণবাদী মন্তব্যের কথা অস্বীকার করেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর